১২ ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্যে ‘শেয়ারট্রিপ’ ছাড়
১২ ব্র্যাণ্ডের লাইফস্টাইল পণ্য কেনাকাটায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ট্রাভেল টেক প্রতিষ্ঠান শেয়ারট্রিপ। ব্র্যান্ডগুলো হলো- আড়ং, বাটা, ক্যাটসআই, চা টাইম, হইচই, খাজানা মিঠাই, লা মোড, রিয়েলমি, স্টুডিও চিজকেক, স্টুডিও কটন ক্যান্ডি, সিম্ফনি ও ভিভো। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত শেয়ারট্রিপের অ্যাপ থেকে এই সুযোগ গ্রহণ করা যাবে।
এর মধ্যে ফুটওয়্যার কেনার ক্ষেত্রে বাটায় ৩০ শতাংশ, লা মোডের পণ্যে ১৩ শতাংশ এবং ক্যাটসআইয়ের পণ্যে ১০ শতাংশ ছাড় মিলবে। এছাড়াও আড়ং থেকে ১০ শতাংশ, সাবস্ক্রিপশন ফি-তে ৫০ টাকা ছাড় পাওয়া যাবে। অন্যদিকে, খাজানা মিঠাইয়ের সকল পণ্যে ১২ শতাংশ এবং চা টাইমে উপভোগ করা যাবে ১৫ শতাংশ ছাড়। এছাড়াও, স্টুডিও চিজকেক এবং স্টুডিও কটন ক্যান্ডিতে ব্যবহারকারীরা উপভোগ করবেন ১৩ শতাংশ ছাড় সুবিধা।
পাশাপাশি, শেয়ারট্রিপের এ ক্যাম্পেইনের মাধ্যমে সিম্ফনি, ভিভো ও রিয়েলমির স্মার্টফোন ক্রয়ে উপভোগ করা যাবে ১ হাজার টাকা পর্যন্ত ছাড়।
ছাড় নিয়ে শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, “আমাদের যাত্রা সময়ের সাথে বিকশিত হয়েছে। শেয়ারট্রিপ এখন শুধুমাত্র আর ট্রাভেল অ্যাপই না, আমরা এখন ব্যবহারকারীদের লাইফস্টাইলের সঙ্গী। এ ক্যাম্পেইন শেয়ারট্রিপ ব্যবহারকারীদের জীবনযাত্রার সার্বিক অভিজ্ঞতা প্রদানের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ।”





